ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সরকারি খাল ভরাট ও কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ৮, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

‎
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী
‎ভূমিদস্যু লাল মিয়ার বিরুদ্ধে। সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মিলছে না সুফল। অথচ
‎সরকারের পক্ষ থেকে খাল, রাস্তা ও জলাশয় রক্ষার জন্য কঠোর নির্দেশনা থাকলেও সে এসব তোয়াক্কা করছেন না।
‎
‎যার ফলে রঘুনাথপুর গ্রামসহ আশেপাশের ৩/৪টি গ্রামের কয়েক’শ কৃষকের ফসলের জমিতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে সেচ কাজ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
‎
‎অন্য দিকে মঠবাড়ি ও রঘুনাথপুর দরিদ্র কৃষকদের কৃষিজমি দখল করে মৎস্য ঘের করার অভিযোগ উঠেছে প্রভাবশালী ভূমিদস্যু এই লাল মিয়ার বিরুদ্ধে। ফলে ধান চাষও করতে পারছেন না জমির মালিকরা।
‎
‎আজ (বুধবার) সরজমিন গিয়ে দেখা যায়, মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড সরকারি খাল অবৈধ ভাবে ভরাট হচ্ছে। অন্য দিকে একই ব্যক্তি লাল মিয়া কৃষি জমিতে মাছ চাষের কথা বলে নাম মাত্রয় জমি ভাড়া নিলেও। পরবর্তীতে ভাড়ার টাকা আর পরিষদ করেননি। এ ভাবেই বছরের পর বছর কৃষি জমি দখল করে চলছে তার মাছচাষ। ভুক্তভোগী পরিবার স্থানীয় ভাবে বিচার না পেয়ে আদালতে মামলা দায়ের করেন বলে জানা যায়।
‎
‎এ সময় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, চোখের সামনে লাল মিয়া সরকারি খাল ভরাট করে দখল নিয়েছে। খালের পাশে কৃষি জমি জমি গুলো ভাড়া নেওয়ার নাম করে দখল করে রেখেছে। আমার ১৩ শতাংশ জমি সে ৭ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে এর বিচার চাই।
‎
‎আরেক ভুক্তভোগী পরিবার থেকে সাদ্দাম হোসেন বলেন, লাল মিয়া জোরপূর্বক আমার ৯ শতাংশ জমি দখল করে রেখেছে। আমি আজ ১২ বছর যাবত জমির ভাড়া পাই না। আমি সরকারের কাছে লাল মিয়া বাহিনীর বিচার চাই।
‎
‎মোখলেছুর রহমান বলেন, লাল মিয়া হচ্ছে একজন ভূমিদস্যু। সে নানান ভাবে বিভিন্ন কৌশলে সরকারি একটি খাল ভরাট করে ফেলেছে। এতে করে কৃষি কাজের অনেক ক্ষতি হচ্ছে। খালের পাশে মালিকানা কৃষি জমিতে তার নজর লেগেছে। তাই সে মাছ চাষের কথা বলে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নেওয়ার নাম করে দখল করে নেয়। আমার ৩২.৫ শতাংশ জমি সে আজ ১২ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে সঠিক বিচার চাই। অভিযোগের বিষয়ে লাল মিয়া সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
‎
‎

‎
‎
‎
‎
‎