এইচ এম জোবায়ের হোসাইন :
ময়মনসিংহের ত্রিশালে অক্সফোর্ড কিন্ডারগার্ডেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম খোকন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের সভাপতিত্বে ও কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, রুবেল আহমেদ, অভিভাবক সদস্য হুমায়ূন কবির প্রমূখ।
পরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অতিথিরা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করেন।
