ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পার্টনার কংগ্রেস-২০২৬ ত্রিশালে অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ১৬, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম জোবায়ের হোসাইন :
২০২৫-২০২৬ অর্থবছরের প্রেগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ-এর আওয়তায় পার্টনার কংগ্রেস-২০২৬ ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ত্রিশাল পৌরসভার হলরুমে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। সংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এনামুল হক।

কংগ্রেসে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলার প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. উম্মে হাবিবা, ময়মনসিংহ অঞ্চলে সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. মো. সালাহউদ্দীন কায়সার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শামসুজ্জামান মাসুম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিদিব হাম্মিম জাহান।

এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানসম্মত নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে এধরণের অনুষ্ঠান কৃষকদের বিশেষভাবে উজ্জীবিত করবে বলে সংগ্রেস থেকে প্রত্যাশা করা হয়।