ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় এক নারী নিহত হয়েছে।
ত্রিশাল থানা ও এলাকাবাসি সূত্রে জানাযায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামকস্থানে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী ইউনাইটেড পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো ব, ১৪-৫৩৪৯) রাস্তা পারাপারের সময় মমতাজ বেগম (৫০) কে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মমতাজ বেগমের বাড়ি উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়াপাড়া গ্রামে।
ত্রিশাল থানার এস আই রেজাউল করিম জানান, খবর পেয়ে বাসটিকে ধাওয়া দিলে চালক ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি রেখে পলায়ন করে। বর্তমানে বাসটি ত্রিশাল পুলিশের হেফাজতে রয়েছে।
