ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা:
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল উন্নয়ন ফোরামের উদ্যোগে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে সুতিয়া নদীতে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এ লক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এব বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিশাল কেন্দ্রীয় ঘাটে গিয়ে শেষ হয় এবং সুতিয়া মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
এ সংগঠনের স্থানীয় সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল , সাধারন সম্পাদক অধ্যাপক খবিরুজ্জমান, কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মোশারফ হোসেন, ত্রিশাল আব্বাসিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হক, পিএফজি সদস্য ইমদাদুল হুদা, কবি আরিফুল ইসলাম প্রমুখ।
