• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সকলের সহযোগিতায় ত্রিশালকে অপরাধমুক্ত করতে চান ওসি মনসুর আহাম্মদ

এইচ এম জোবায়ের হোসাইন / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকলের আন্তরিক সহযোগিতায় ত্রিশাল উপজেলাকে সকল ধরনের অপরাধ, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে চান ময়মনসিংহের ত্রিশাল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ।

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের ৭ জন কর্মকর্তাকে (পুলিশ পরিদর্শক) বিভিন্ন থানা ও ইউনিটে বদলির আদেশ দিয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনকে পুলিশ পরিদর্শক (ক্রাইম) ময়মনসিংহ পুলিশ অফিসে ও মনসুর আহাম্মদকে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলীর আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার ত্রিশাল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ যোগদান করেন। এসময় ত্রিশাল থানা পুলিশ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

যোগদানের পর নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ত্রিশাল থানার ওসি হিসেবে পূর্বেও কর্মরত ছিলাম। এ উপজেলার মাঠ-ঘাটসহ অনেক বিষয়ে আমি অবগত রয়েছি। পূর্বের ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‎ত্রিশালবাসীর শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষ করে মাদক জিরো ট্রলারেন্স বাস্তবায়ন করবো।

‎এছাড়া, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, ইভটিজিংসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকা- প্রতিরোধেও কঠোর অবস্থান গ্রহণ করবে ত্রিশাল থানা পুলিশ। সকলের সম্মিলিত সহযোগিতায় পুলিশি টহল জোরদারসহ সন্দেহভাজনদের প্রতি নজরদারি বিশেষ নজর বৃদ্ধি করা হবে।

‎ওসি মনসুর আহাম্মদের ইতোপূর্বে ত্রিশাল থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছে, মাদক বিরোধী অভিযানেও ওই সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। ত্রিশাল উপজেলায় সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির মতো অপরাধগুলো প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয় ভূমিকা প্রশংসা কুড়িয়েছেন তিনি।

‎‎
‎নবযোগদানকৃত ওসি মনসুর আহাম্মদ বলেন, ত্রিশালে যতোদিন দায়িত্ব পালন করবো এই উপজেলা থেকে অপরাধের শিকড় উপড়ে ফেলাই আমার লক্ষ্য। জনগণ, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। আমি চাই ত্রিশাল হোক একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলা।

আইন শৃংখলার দিক থেকে ত্রিশাল উপজেলাকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলতে চাই, যেখানে জনগণ নির্ভয়ে বসবাস করতে পারবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category