• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ত্রিশালে ইয়াবা-গাঁজাসহ দুই আসামী গ্রেফতার

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই আসামী গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে তাদের উপজেলার বীররামপুর গফাকুঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সোমবার দুপুরে জানান, রাতে অভিযান পরিচালনা করে আঃ মান্নান ও সুজন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৬৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে ত্রিশাল থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category