• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ইসলামপুরে বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোঃ জিয়াউর রহমান সোহেলসহ আরও ৫ জন বিএনপির নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. ছামিউল হক ফারুকী। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামের আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা, জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, পৌর আমীর মাসুম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মোঃ মনির হোসেনসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন মোঃ জিয়াউর রহমান সোহেল, মোঃ লাবলু শেখ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ খালেকুজ্জামান, মোঃ নুরে সিদ্দিকী, মোঃ ওয়াসিম শেখসহ আরও কয়েকজন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুনভাবে যোগদানকারী নেতাকর্মীরা দলের কার্যক্রমকে আরও বেগবান করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category