ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বিশ্ববিদ্যালয় দিবস পালন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ১৫, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ফারুক আহমেদ, ত্রিশাল :
২০তম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দিবস পালন ও ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন করেন ত্রিশাল আসনের সংসদ সদস ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন অবমুক্তকরণ ও বিশ্ববিদ্যালয়ে চত্বরে বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ।
এ দিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আলোচনা সভায় প্রধান অতিথি ও ওরিয়েন্টেশন বক্তা ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনষ্ঠানে বিষেষ অতিথি ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন উপ-কমিটি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক ড. মো. আশরাফুল আলম। পরে বিকালে এক মনোজ্ঞ সাংসাকৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।