• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ত্রিশালে ইউসিসিএ’র সভাপতি হলেন জহির মোঃ আতাউর রহমান

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

এইচ এম জোবায়ের হোসাইন :
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে ত্রিশাল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জহির মোঃ আতাউর রহমান। তিনি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড-এর সাবেক সভাপতি মরহুম আব্দুর রশিদ চেয়ারম্যানের বড় সন্তান ও ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক জানান, ত্রিশাল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন/২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারী নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৬টি পদের বিপরীতে ৭জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ে কোন প্রার্থীর প্রার্থীত পদ বাতিল হয়নি এবং কেউ প্রার্থীত পদ প্রত্যাহার না করায় পাঁচজন প্রার্থীর প্রার্থীত পদ বহাল থাকে। তাদের মধ্যে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) মোতাবেক বিনা প্রতিদ্বন্ধিতায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়। সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধন ২০০২ ও ২০১৩) ১৮ (২) ধারা মোতাবেক রোববার (২৯ মার্চ) বিজয়ীদের বিশেষ সাধারণ সভায় নির্বাচিত ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে জহির মোঃ আতাউর রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হন। সহ সভাপতি মোঃ আইয়ুব আলী, সদস্য মোঃ মোস্তফা কামাল, মোঃ রফিকুল ইসলাম, সৈয়দা কোহিনুর বেগম।

ত্রিশাল ইউসিসিএ লি. এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শরীফ আহম্মদ, সদস্য আবু রায়হান মোহাম্মদ শাহরীয়া আকন্দ ও মোঃ আলী আহসান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category