• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ত্রিশালে মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েল ফেয়ার ট্রাস্ট শিক্ষা বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name / ৮৬ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সোমবার বইলর কানহর এ.ডি.এস আলিম মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

মরহুম আবুল হাশিম (চেয়ারম্যান) ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ.হ.ম এনামুল হক লিটনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওয়াকফ পরিদর্শক মোঃ জোবায়ের হোসাইন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক ড্রীম রফিকুল ইসলাম ইউনিক ড্রীম বিল্ডারস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম
ত্রিশাল প্রেস ক্লাব সভাপতি খোরশিদুল আলম মজিব,

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহাদাত হোসেন বাবুল
বইলর কানহর এ.ডি.এস আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ ইসরাফিল প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুম আবুল হাশিম (চেয়ারম্যান) ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নাজমুল হক।অনুষ্ঠান পরিচালনা করেন মাহফুজুর রহমান ।

ট্রাস্টের কার্যক্রম সমূহ হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান । প্রথম শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষার সনদ ও বৃত্তি প্রদান ।এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category