ষ্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে বেলা নার্সিং কলেজ থেকে নার্সিং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে শতভাগ পাশ করে ময়মনসিংহ বিভাগে ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন।
২০২২-২০২৩ শিক্ষা বর্ষের নার্সিং ফাইনাল পরীক্ষায় ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩জন জিপিএ ৫ পেয়ে শতভাগ পাশ করে বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে।
বেলা নার্সিং কলেজের পরিচালক অধ্যাপক শহিদুল আলম জানান মানবসেবার এই মহান পেশায় নিজেদের দক্ষতা প্রমাণ করে শিক্ষার্থীরা শুধু আমাদের কলেজেরই নয়, বরং সমগ্র সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছ। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এই শিক্ষার্থীরা মানবতার সেবায় আরও বড় অবদান রাখবে এবং দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সাফল্যের জন্য সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।