ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের ধর্মকুড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর পৌর শাখার উদ্যোগে দাওয়াতি অভিযান পরিচালনা করা হয়েছে।
দাওয়াতি অভিযানে নেতৃত্ব দেন ইসলামপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ মাসুম। এতে উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মাওলানা মুতাসিম বিল্লাহ, ইসলামপুর পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ মনির হোসেন এবং ৭ নং ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও দলীয় কর্মীবৃন্দ।
অভিযানকালে নেতাকর্মীরা ধর্মকুড়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা সংগঠনের দাওয়াতি কার্যক্রম, আদর্শ ও বিভিন্ন কর্মসূচি সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের আদর্শ ও কার্যক্রম মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের দাওয়াতি অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।