ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিশীল করার বিরুদ্ধে রবিবার বিকেলে পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে সরকারি নজরুল কলেজ গেইট প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের আহবায়ক ( ভারপ্রাপ্ত) ওসমান গনি কুসুম, সদস্য সচিব হামিম উদ্দিন, ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী মৎস্য দলের আহবায় জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম সাজ্জাত, যুগ্ন আহবায়ক রাকিব তরফতার, আব্দুর রশিদ এম.এ প্রমুখ।
