ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে জামায়াতের সহযোগী সমাবেশ

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ২১, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর পৌর শাখার উদ্যোগে সহযোগী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় ইসলামপুর উপজেলা অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. ছামিউল হক ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর পৌর শাখার আমীর মোহাম্মদ মাসুম, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মুতাসিম বিল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুছা, জামায়াত নেতা আলী হোসেন এবং জামায়াত মনোনীত ইসলামপুর পৌরসভার মেয়র প্রার্থী মনির হোসেন বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ হীল কাফিসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সহযোগী সদস্যদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।